Biology: কোশ (প্রশ্নোত্তর)

দিন/রাত

CLASS NO: 09

1. কোশ আবিষ্কার করেন—

উত্তর: [B] রবার্ট হুক

বেখ্যা: 1665 সালে রবার্ট হুক কর্ক কোশ পর্যবেক্ষণ করে ‘Cell’ শব্দটি প্রথম ব্যবহার করেন।

2. কোশ আবিষ্কৃত হয়েছিল—

উত্তর: [B] সপ্তদশ শতাব্দীর শেষভাগে

বেখ্যা: 1665 সালে কোশ আবিষ্কৃত হয়, যা সপ্তদশ শতাব্দীর শেষভাগে পড়ে।

3. কোশের গঠন নিয়ে জীববিদ্যার যে শাখা আলোচনা করে, তার নাম—

উত্তর: [A] সাইটোলজি

বেখ্যা: সাইটোলজি হল কোশের গঠন, কার্যাবলী ও আচরণ নিয়ে আলোচনা করে।

4. কোশের 'শক্তিঘর' হল—

উত্তর: [C] মাইটোকন্ড্রিয়া

বেখ্যা: মাইটোকন্ড্রিয়া কোশের শক্তিঘর, কারণ এখানে ATP তৈরি হয়।

5. 1857 সালে প্রথম আবিষ্কৃত কোন ঝিল্লিসহ অর্গানেলসকে প্রায়ই কোশের শক্তিঘর হিসেবে চিহ্নিত করা হয় কারণ তারা কোশের প্রধান শক্তি বহনকারী অণু অ্যাডিনোসিন ট্রাইফসফেট (ATP) তৈরি হওয়ার জন্য দায়ী থাকে?

উত্তর: [C] মাইটোকন্ড্রিয়া

বেখ্যা: মাইটোকন্ড্রিয়া কোশের শক্তিঘর, কারণ এখানে ATP উৎপন্ন হয়।

6. ক্রিস্টি পাওয়া যায় কোন্ কোশীয় অঙ্গাণুতে?

উত্তর: (d) মাইটোকন্ড্রিয়া

বেখ্যা: মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার ভাঁজকে ক্রিস্টি বলে।

7. যে-অঙ্গাণুটি উদ্ভিদকোশে ও প্রাণীকোশে একই কাজ করে তার নাম—

উত্তর: [D] মাইটোকন্ড্রিয়া

বেখ্যা: মাইটোকন্ড্রিয়া দুই কোশেই শক্তি উৎপাদন করে।

8. কোশের মস্তিষ্ক কাকে বলে?

উত্তর: (c) নিউক্লিয়াস

বেখ্যা: নিউক্লিয়াস কোশের যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করে।

9. কোশের কোন্ অঙ্গাণু প্রোটিন সংশ্লেষের সহিত সম্পর্কিত?

উত্তর: (c) রাইবোজোম

বেখ্যা: রাইবোজোমে প্রোটিন সংশ্লেষ হয়, তাই একে প্রোটিন ফ্যাক্টরি বলে।

10. একটি পলিসোমে রাইবোজোমের ভূমিকা কী?

উত্তর: [A] mRNA কে প্রোটিনে রূপান্তরিত করে

বেখ্যা: পলিসোমে একাধিক রাইবোজোম একসাথে mRNA থেকে প্রোটিন তৈরি করে।

11. একটি স্তন্যপায়ীর কোশে প্রোটিন সংশ্লেষিত হয় যার দ্বারা—

উত্তর: [A] রাইবোজোম

বেখ্যা: প্রোটিন সংশ্লেষের জন্য রাইবোজোম দায়ী।

12. যে প্রক্রিয়ায় রাইবোজোম উল্লেখযোগ্য ভূমিকা পালন করে তা হল—

উত্তর: [B] প্রোটিন সংশ্লেষ

বেখ্যা: রাইবোজোমে প্রোটিন সংশ্লেষ হয়।

13. ইলেকট্রন মাইক্রোস্কোপে কোন্ কোশ একসাথে বা একটি করে দৃশ্যমান হয়, ছোট ছোট ডটস্ যা মুক্তভাবে সাইটোপ্লাজমে ভেসে বেড়ায়—

উত্তর: [B] রাইবোজোম

বেখ্যা: রাইবোজোম ছোট ডটস্ আকারে সাইটোপ্লাজমে দেখা যায়।

14. 'ভ্যাকুওল' সম্বন্ধে নিচের কোন তথ্যটি সঠিক নয়?

উত্তর: [D] প্রাণীদেহ কোশে ভ্যাকুওলগুলি অনুপস্থিত থাকে।

বেখ্যা: প্রাণীকোশে ছোট ভ্যাকুওল থাকে, তাই এই তথ্যটি ভুল।

15. কোন্ কোশীয় অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলে?

উত্তর: (b) লাইসোজোম

বেখ্যা: লাইসোজোম কোশের নিজস্ব অঙ্গাণু ও কোশকে হজম করে, তাই একে আত্মঘাতী থলি বলে।

16. প্রাণীকোশে কোন্ কোশ অঙ্গাণু স্পিন্ডিল তৈরি করে?

উত্তর: (b) সেন্ট্রোজোম

বেখ্যা: কোশ বিভাজনের সময় স্পিন্ডিল ফাইবার তৈরি করে সেন্ট্রোজোম।

17. ইউক্যারিওটিক কোষের প্রধান মাইক্রোটিউবিউল-সংগঠন কেন্দ্র—

উত্তর: [C] সেন্ট্রোজোম

বেখ্যা: সেন্ট্রোজোম মাইক্রোটিউবিউল সংগঠনের কেন্দ্র।

18. উদ্ভিদ কোশপ্রাচীরের মুখ্য উপাদান—

উত্তর: (b) সেলুলোজ

বেখ্যা: উদ্ভিদের কোশপ্রাচীর প্রধানত সেলুলোজ দিয়ে গঠিত।

19. গঠনগত কোন স্তর শেওলা, ছত্রাক এবং গাছের কোশের চারধারে থাকে এবং যান্ত্রিক চাপের বিরুদ্ধে বল ও নিরাপত্তা দান করে?

উত্তর: [C] কোশপ্রাচীর

বেখ্যা: কোশপ্রাচীর যান্ত্রিক শক্তি ও সুরক্ষা দেয়।

20. একটি পর্দাবিহীন কোশীয় অঙ্গাণু—

উত্তর: (a) রাইবোজোম

বেখ্যা: রাইবোজোমে কোনো পর্দা থাকে না। (সেন্ট্রোজোমও পর্দাবিহীন)

21. নিচের কোন কোশের অর্গানেলগুলি ঝিল্লি দ্বারা রেখাযুক্ত নয়?

উত্তর: [B] রাইবোজোম

বেখ্যা: রাইবোজোম ঝিল্লিবিহীন অঙ্গাণু।

22. কোশের ঝিল্লি (Cell membrane) সম্বন্ধে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়?

উত্তর: [A] এটি সেলুলোজ দিয়ে তৈরি

বেখ্যা: কোশপর্দা সেলুলোজ দিয়ে নয়, লিপিড ও প্রোটিন দিয়ে তৈরি। বাকি অপশন গুলোও ভুল।

23. নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের বিভিন্ন অংশে বস্তুর পরিবহন সম্পন্ন হয় সাধারণত যার মাধ্যমে—

উত্তর: [D] এন্ডোপ্লাজমিক রেটিকুলাম

বেখ্যা: এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোশে পদার্থ পরিবহন করে।

24. কোন কোশ অঙ্গানুগুলির নিজস্ব DNA ও রাইবোজোম আছে?

উত্তর: [B] মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিড

বেখ্যা: মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিডে নিজস্ব DNA ও রাইবোজোম থাকে।

25. নিম্নলিখিতদের মধ্যে কোনটি প্রোক্যারিওটিক?

উত্তর: [C] অসিলেটোরিয়া

বেখ্যা: অসিলেটোরিয়া একটি নীলাভ-সবুজ শৈবাল, যা প্রোক্যারিওটিক।

26. ক্রিস্টি দেখা যায়—

উত্তর: [D] মাইটোকন্ড্রিয়ায়

বেখ্যা: মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার ভাঁজকে ক্রিস্টি বলে।

27. টোটিপোটেন্সি কি?

উত্তর: [A] পরিণত জীবের একটি কোষের যে-কোনো কোষে পরিবর্তনের ক্ষমতা

বেখ্যা: টোটিপোটেন্সি মানে একটি কোষ থেকে সম্পূর্ণ জীব তৈরি হওয়ার ক্ষমতা।

28. কোষপর্দা কোথায় দেখতে পাওয়া যায়?

উত্তর: [C] উদ্ভিদ এবং প্রাণী কোষ

বেখ্যা: দুই ধরনের কোশেই কোশপর্দা থাকে।

29. দেহকোশের ডিপ্লয়েড নিউক্লিয়াসকে বলা হয়—

উত্তর: [B] অ্যাম্ফিনিউক্লিয়াস

বেখ্যা: দুটি ভিন্নধর্মী নিউক্লিয়াসের মিলন হলে তাকে হেটারোক্যারিয়ন বলে। নিষেকের পর জাইগোটের নিউক্লিয়াসকে অ্যাম্ফিনিউক্লিয়াস বা সিনক্যারিয়ন বলে।

30. কোশবাদ বা কোশতত্ত্বের প্রবর্তক হলেন—

উত্তর: [C] স্লেইডেন ও স্বোয়ান

বেখ্যা: স্লেইডেন ও স্বোয়ান কোশতত্ত্বের প্রবর্তক।

31. 'প্রোটোপ্লাজমই জীবনের ভৌত ভিত্তি' উক্তিটির প্রবক্তা হলেন—

উত্তর: [A] হাক্সলে

বেখ্যা: হাক্সলে এই উক্তি দেন।

32. আদি নিউক্লিয়াসযুক্ত কোশে মাইটোকন্ড্রিয়ার পরিবর্তে থাকে—

উত্তর: [C] মেসোজোম

বেখ্যা: প্রোক্যারিওটিক কোশে মেসোজোম শক্তি উৎপাদনে সাহায্য করে।

33. নিম্নলিখিতগুলির মধ্যে যেটি প্রোক্যারিওটিক কোশযুক্ত জীব সেটি হল—

উত্তর: [C] নীলাভ-সবুজ শৈবাল

বেখ্যা: নীলাভ-সবুজ শৈবাল (সায়ানোব্যাকটেরিয়া) প্রোক্যারিওটিক।

34. নিচে কোন সংগঠনটি মৃত?

উত্তর: [A] কোশপ্রাচীর

বেখ্যা: কোশপ্রাচীর মৃত, কারণ এতে কোনো সজীব পদার্থ থাকে না।

35. উদ্ভিদের কোশপ্রাচীরের উপাদান হল—

উত্তর: [D] সেলুলোজ

বেখ্যা: উদ্ভিদের কোশপ্রাচীর সেলুলোজ দিয়ে গঠিত।

36. সবচেয়ে বড়ো প্রাণীকোশের উদাহরণ হল—

উত্তর: [D] উটপাখির ডিম

বেখ্যা: উটপাখির ডিম পৃথিবীর সবচেয়ে বড়ো কোশ।

37. জীবজগতের ক্ষুদ্রতম কোশ হল—

উত্তর: [C] মাইকোপ্লাজমা

বেখ্যা: মাইকোপ্লাজমা সবচেয়ে ছোটো কোশ (0.1 মাইক্রন)।

38. মানুষের দেহে দীর্ঘতম কোশ—

উত্তর: নিউরন (স্নায়ুকোষ)

বেখ্যা: নিউরন মানুষের দেহে সবচেয়ে দীর্ঘ কোশ।

39. কোশীয় আবরণীর তরল মোজাইক নকশা প্রদান করেন?

উত্তর: (d) সিঙ্গার ও নিকলসন

বেখ্যা: 1972 সালে সিঙ্গার ও নিকলসন তরল মোজাইক মডেল দেন।

40. A স্তম্ভের সাথে B স্তম্ভ মেলাও-

A স্তম্ভB স্তম্ভ
i. কোশের শক্তিঘরa. প্লাসটিড
ii. কোশের রান্নাঘরb. মাইটোকন্ড্রিয়া
iii. কোশের 'আত্মঘাতী থলি'c. নিউক্লিয়াস
iv. কোশের মস্তিষ্কd. লাইসোজোম

উত্তর: i - b, ii - a, iii - d, iv - c

বেখ্যা:
  • মাইটোকন্ড্রিয়া শক্তিঘর,
  • প্লাসটিড রান্নাঘর (খাদ্য তৈরি),
  • লাইসোজোম আত্মঘাতী থলি,
  • নিউক্লিয়াস কোশের মস্তিষ্ক।

ধন্যবাদ