CLASS NO: 08
কোশ অঙ্গাণুর উপস্থিতি
| প্রাণী ও উদ্ভিদ উভয় কোশে আছে |
প্রাণীকোশে নেই অথচ উদ্ভিদকোশে আছে |
| মাইটোকন্ড্রিয়া |
কোশপ্রাচীর |
| এন্ডোপ্লাজমীয় জালিকা |
প্লাসটিড (ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড, লিউকোপ্লাস্টিড) |
| গলগি বডি |
|
| লাইসোজোম |
|
| রাইবোজোম |
|
GERL তন্ত্র বলতে কী বোঝো?
ইউক্যারিওটিক কোশের সাইটোপ্লাজমে অবস্থিত গলগি বডি (G), এন্ডোপ্লাজমিক রেটিকুলাম (ER) ও লাইসোজোম (L)-কে একত্রে GERL তন্ত্র বলা হয়। GERL তন্ত্রে অংশগ্রহণকারী প্রতিটি অঙ্গাণুই কোশীয় ক্ষরণের সঙ্গে যুক্ত।
মাইটোকনড্রিয়ার গঠন: ক্রিস্টি (Cristae)
- মাইটোকনড্রিয়ার অন্তঃপর্দা ভিতরের দিকে ভাঁজ হয়ে গিয়ে যে আঙুলের মতো প্রবর্ধক তৈরি করে, তাকে ক্রিস্টি বলে।
- উদ্ভিদকোশে ক্রিস্টি নলাকার এবং প্রাণীকোশে চাকতি বা প্লেটের মতো অথবা থলির মতো (ইউগ্লিনা) গঠনযুক্ত হয়।
- যে কোশে শক্তি উৎপাদন হার যত বেশি, সেই কোশে ক্রিস্টির সংখ্যা তত বেশি।
- ক্রিস্টির গায়ে টেনিস র্যাকেটের মতো গঠন থাকে, যাকে F₁ বস্তু বা অক্সিজোম বলে।
- কাজ: মাইটোকনড্রিয়ার অন্তঃপর্দার পরিধিতল বৃদ্ধি করে। অক্সিজোমে অবস্থিত ATPase উৎসেচকের সাহায্যে কোশে ATP উৎপাদন ঘটে।
মনোজোম (Monosome) কাকে বলে?
ব্যাকটেরিয়া জাতীয় প্রোক্যারিওটিক কোশে রাইবোজোম সাইটোপ্লাজমে এককভাবে অবস্থান করে, এন্ডোপ্লাজমিক জালিকার সঙ্গে সংযুক্ত থাকে না, একে মনোজোম বলে।
পলিজোম (Polysome) কী?
ইউক্যারিওটিক কোশে প্রোটিন সংশ্লেষের সময় একাধিক রাইবোজোম একটি মেসেঞ্জার RNA (mRNA) তন্ত্রী দ্বারা পরস্পর যুক্ত হয়ে (Mg²⁺ আয়নের উপস্থিতিতে) যে শৃঙ্খলিত গঠন সৃষ্টি করে, তাকে পলিজোম বলে।
কিছু কিছু আলু সবুজ হয় কেন?
আলুগাছের সঙ্গে যুক্ত থাকা অবস্থায় আলু সূর্যালোকের সংস্পর্শে এলে ওর মধ্যস্থ লিউকোপ্লাস্টিড সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোপ্লাস্টিডে রূপান্তরিত হয় বলে কিছু আলু সবুজ হয়।
মাইটোকনড্রিয়ার সংখ্যা বেশি থাকে এমন তিনটি অঙ্গ
- পতঙ্গের ও পাখির ডানা
- সরেখ পেশি কোশ (হাত, পা প্রভৃতি অঙ্গ)
- হৃৎপিণ্ড
গ্লাইঅক্সিজোম ও স্ফোরোজোম কাকে বলে?
- গ্লাইঅক্সিজোম: একক পর্দাবেষ্টিত, ক্ষুদ্র, গোলাকার বা ডিম্বাকার কোশীয় অঙ্গাণু, যার মধ্যে স্নেহপদার্থ বিপাকের উৎসেচক থাকে।
- স্ফোরোজোম: উদ্ভিদকোশের সাইটোপ্লাজমে উপস্থিত, একক পর্দাবেষ্টিত, ক্ষুদ্র, গোলাকার কোশীয় অঙ্গাণু, যার মধ্যে স্নেহপদার্থ সঞ্চিত থাকে।
ডিপ্লোজোম ও রাইবোফোরিন কী?
- ডিপ্লোজোম: একটি কোশে দুটি সেন্ট্রিওল একত্রে থাকলে, তাদের ডিপ্লোজোম বলে।
- রাইবোফোরিন: যে প্রোটিন উপাদানের জন্য রাইবোজোম অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গাত্রে লেগে থাকে, তাকে রাইবোফোরিন বলে।
'জোন অফ এক্সক্লুশন' বলতে কী বোঝো?
গলগি বস্তুর চারপাশে যে সাইটোপ্লাজমীয় অংশ থাকে, সেখানে কোনো কোশীয় অঙ্গাণু উপস্থিত থাকে না। এন্ডোপ্লাজমিক জালিকা থেকে গলগি বস্তু পর্যন্ত বিস্তৃত এই অঙ্গাণুবিহীন সাইটোপ্লাজমীয় ক্ষেত্রকে 'জোন অফ এক্সক্লুশন' (Zone of Exclusion) বলে।
স্নায়ুকোশ বিভাজিত হতে পারে না কেন?
স্নায়ুকোশের সেন্ট্রোজোমটি নিষ্ক্রিয় অবস্থায় থাকে বলে স্নায়ুকোশ বিভাজিত হতে পারে না।
ডিকটিওজোম কী? এর কাজ কী?
- ডিকটিওজোম: উদ্ভিদকোশের গলগি বডিকে ডিকটিওজোম বলে।
- কাজ: উদ্ভিদকোশের কোশপ্রাচীর গঠনে সাহায্য করা এবং কোশীয় ক্ষরণে অংশগ্রহণ করা।
নিউক্লিয়াসকে কোশের মস্তিষ্ক বলে কেন? বহু নিউক্লিয়াসযুক্ত প্রাণীকোশের নাম লেখো।
- কোশের মস্তিষ্ক: নিউক্লিয়াস কোশমধ্যস্থ বিভিন্ন প্রকার বিপাকীয় কাজকে নিয়ন্ত্রণ করে, তাই একে কোশের মস্তিষ্ক বলে।
- বহু নিউক্লিয়াসযুক্ত প্রাণীকোশ: পালিনা ও মানবদেহের ঐচ্ছিক পেশিকোশ।
পিনোসাইটোসিস ও পিনোজোম
- পিনোসাইটোসিস: ইউক্যারিওটিক প্রাণীকোশে, কোশপর্দা কোশের ভিতরের দিকে ভাঁজ হয়ে তরল বস্তুকে গ্রহণ করে, তাকে পিনোসাইটোসিস বলে।
- পিনোজোম: পিনোসাইটোসিস প্রক্রিয়ায় সৃষ্ট কোশমধ্যস্থ তরল বস্তুসহ গহ্বরকে পিনোজোম বলে।
ফ্যাগোসাইটোসিস ও ফ্যাগোজোম
- ফ্যাগোসাইটোসিস: ইউক্যারিওটিক প্রাণীকোশে, কোশপর্দা কোশের ভিতরের দিকে ভাঁজ হয়ে কঠিন বস্তু (খাদ্যবস্তু, জীবাণু ইত্যাদি) গ্রহণ করে, তাকে ফ্যাগোসাইটোসিস বলে।
- ফ্যাগোজোম: ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় সৃষ্ট কোশমধ্যস্থ কঠিন বস্তুসহ গহ্বরকে ফ্যাগোজোম বলে।
জাইমোজেন দানা ও CGN
- জাইমোজেন দানার অবস্থান: অগ্ন্যাশয়ের স্নাল গ্রন্থিকোশের সাইটোপ্লাজমে জাইমোজেন দানা থাকে।
- CGN-এর পুরো নাম: Cis Golgi Network।
80 কেজি ওজনের একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দেহকোশের সংখ্যা
প্রায় দশ লক্ষ কোটি (100 x 10¹²)।
ধন্যবাদ