বিষয়: শব্দ (Sound)

সহজ পাঠ: ০১

শব্দ কী? (What is Sound?)

একদম সহজ করে বললে, শব্দ হলো এক ধরনের কম্পন বা কাঁপুনি, যা আমাদের কানে এসে শোনার অনুভূতি তৈরি করে।

ভাবুন তো, পুকুরের শান্ত জলে ঢিল ছুড়লে যেমন ঢেউ তৈরি হয়ে পাড়ে এসে ধাক্কা দেয়, ঠিক তেমনি কোনো জিনিস কাঁপলে সেখান থেকে একটা ঢেউয়ের মতো শক্তি ছড়িয়ে পড়ে। এই শক্তি যখন বাতাসের মধ্যে দিয়ে আমাদের কানে এসে পৌঁছায়, তখন আমরা তাকে "শব্দ" হিসেবে শুনি।

শব্দ কোথা থেকে আসে? (Source of Sound)

শব্দের উৎস হলো যেকোনো কাঁপতে থাকা বস্তু (vibrating object)

শব্দ কীভাবে চলে? (Medium of Sound)

শব্দ চলার জন্য একটা রাস্তা বা পথ (Medium) দরকার হয়। এই রাস্তা হতে পারে কঠিন, তরল বা গ্যাসীয়।

শব্দের সাথে জড়িত কয়েকটি সহজ বিষয়

বিস্তার (Amplitude): কাঁপুনিটা কতটা বড়। বিস্তার যত বেশি, আওয়াজ তত জোরে (Loud) হয়।

কম্পাঙ্ক (Frequency): এক সেকেন্ডে যতবার কাঁপে। কম্পাঙ্ক যত বেশি, আওয়াজ তত চিকন বা তীক্ষ্ণ (Shrill) হয়।


THANK YOU

🏠 হোম পেজ