অধ্যায়: বীজগণিতের সূত্রাবলী (Algebra Formulas)

দিন/রাত

CLASS NO: 02

অধ্যায়: বীজগণিতের সূত্র ও শর্টকাট টেকনিক (পর্ব ২)

🔥 Type-7: চিহ্ন পরিবর্তনের সূত্র (Bridge Formulas)

অনেক সময় x + 1x দেওয়া থাকে, কিন্তু উত্তর বের করতে হয় x - 1x এর। তখন এই সূত্র লাগে।

🚀 Shortcut Tricks (Bridge):

১. প্লাস থেকে মাইনাস (Plus to Minus):
যদি x + 1x = K হয়, তবে:
x - 1x = √(K2 - 4)

Example: যদি x + 1x = 5 হয়, তবে x - 1x কত?

Ans: √(52 - 4) = √(25 - 4) = √21


২. মাইনাস থেকে প্লাস (Minus to Plus):
যদি x - 1x = K হয়, তবে:
x + 1x = √(K2 + 4)

Example: যদি x - 1x = 3 হয়, তবে x + 1x কত?

Ans: √(32 + 4) = √(9 + 4) = √13

🔥 Type-8: পাওয়ার ৫ এবং ৬ (Power 5 & 6)

Power 4 পর্যন্ত আগে দিয়েছি, এখন Power 5 এবং 6 দেখুন।

⚡ Trick (Power 5):
পাওয়ার ৫ বের করার নিয়ম হলো: (বর্গ × ঘন) - (পাওয়ার ১)
x5 + 1x5 = (x2 + 1x2) × (x3 + 1x3) - (x + 1x)

Example: x + 1x = 3, find Power 5.


⚡ Trick (Power 6): পাওয়ার ৬ মানে হলো ঘন (Cube) এর বর্গ (Square)
যদি x + 1x = K হয়, তবে প্রথমে কিউব বের করুন, তারপর সেটার স্কয়ারের সূত্র ফেলুন।

🔥 Type-9: রিভার্স মেথড (Reverse Method)

পরীক্ষায় অনেক সময় বড় পাওয়ার দেওয়া থাকে, ছোট পাওয়ার বের করতে হয়।

⚡ Trick (Power 2 to Power 1):
যদি x2 + 1x2 = A হয়, তবে:

Example: যদি x4 + 1x4 = 47 হয়, তবে x + 1x কত?

Step 1 (4 to 2): x2 + 1x2 = √(47 + 2) = √49 = 7
Step 2 (2 to 1): x + 1x = √(7 + 2) = √9 = 3 (Ans)

🔥 Type-10: বড় সংখ্যার স্পেশাল সূত্র (Large Numbers Identity)

যখন a, b, c এর মান অনেক বড় হয় (যেমন: 999, 1000, 1001), তখন সাধারণ সূত্র ব্যবহার করা কঠিন।

Example: a=99, b=100, c=101, find a3+b3+c3-3abc

Shortcut Logic: যদি সংখ্যাগুলো পরলর হয় (Difference same), তবে উত্তর হয়: 9 × Middle Term × (Difference)2

Solution: 9 × 100 × (1)2 = 900 (Ans)

🔥 Type-11: রুট ও করণী সম্পর্কিত বীজগণিত (Surds Based Algebra)

RRB-তে এই টাইপটি খুব কমন। যদি x = a + √b দেওয়া থাকে।

Rule: যদি x এর দুটি অংশের বর্গের পার্থক্য (Difference of squares) 1 হয়, তবে 1x হবে শুধুমাত্র মাঝখানের চিহ্ন পরিবর্তন।

Example: যদি x = 7 + 4√3 হয়, তবে x + 1x কত?

Check: 72 = 49 এবং (4√3)2 = 16 × 3 = 48। পার্থক্য = 1 (Matched!)

তাহলে, 1x = 7 - 4√3

Shortcut Sum:
x + 1x = 2 × Big Number = 2 × 7 = 14
x - 1x = 2 × Small Number = 2 × 4√3 = 8√3

🔥 Type-12: ভাগশেষ উপপাদ্য (Remainder Theorem)

Rule: যদি কোনো রাশি f(x) কে (x - a) দিয়ে ভাগ করা হয়, তবে ভাগশেষ (Remainder) হবে f(a)। সোজা কথায়, যা দিয়ে ভাগ করবেন সেটা সমান শুন্য ধরুন।

Example: x2 + 5x + 6 কে (x - 2) দিয়ে ভাগ করলে ভাগশেষ কত?

Solution:
ভাজক: x - 2 = 0 => x = 2
এখন রাশিতে x এর জায়গায় 2 বসান।
22 + 5(2) + 6 = 4 + 10 + 6 = 20 (Ans)


Summary for Exam: