১. গুরুত্বপূর্ণ ভৌতরাশি, মাত্রা ও এককের তালিকা (পুনরালোচনা)

রাশির নামমাত্রীয় সংকেতSI একক
ক্ষেত্রফল[L²]
আয়তন[L³]
ঘনত্ব[ML⁻³]kg/m³
বেগ/দ্রুতি[LT⁻¹]m/s
ত্বরণ/মন্দন[LT⁻²]m/s²
ভরবেগ[MLT⁻¹]kg·m/s
বল/ওজন[MLT⁻²]নিউটন (N)
চাপ[ML⁻¹T⁻²]পাস্কাল (Pa)
কার্য/শক্তি[ML²T⁻²]জুল (J)
ক্ষমতা[ML²T⁻³]ওয়াট (W)
রোধ[ML²T⁻³A⁻²]ওহম (Ω)

২. পরিমাপ সংক্রান্ত ধারণা (পুনরালোচনা)

  • লঘিষ্ঠ ধ্রুবক: কোনো যন্ত্রের সাহায্যে সর্বনিম্ন যে পরিমাণ নির্ভুলভাবে মাপা যায়।
  • ওজন বাক্সে বাটখারার অনুপাত (5:2:2:1): সহজে যেকোনো মানের ভর মাপার জন্য ব্যবহৃত হয়।
  • ঘনত্ব: ঘনত্ব = ভর / আয়তন। 1 g/cm³ = 1000 kg/m³।
  • সাধারণ তুলাযন্ত্রের ত্রুটি সমাধান:
    • পাত্রের ভর আলাদা হলে: সঠিক ভর, M = (M₁ + M₂)/2
    • বাহুর দৈর্ঘ্য অসমান হলে: সঠিক ভর, M = √(M₁ × M₂)

৩. বিগত বছরের পরীক্ষার প্রশ্নাবলী (MCQ Practice)

  1. নীচের কোন রাশির একক Volt? [RRB NTPC]

    (a) তড়িৎ প্রবাহমাত্রা (b) তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য (c) তড়িৎ বিভব (d) তড়িৎ আধান
  2. আলোকবর্ষ হল- [RRB NTPC]

    (a) দূরত্বের একক (b) ক্ষুদ্র দূরত্বের একক (c) সময়ের একক (d) আলোর গতিবেগ
  3. পার-সেক (par-sec) হল- [RRB NTPC]

    (a) 3.26 আলোকবর্ষ (b) 1.96 আলোকবর্ষ (c) 10.26 বছর (d) 14.56 দিন
  4. নীচের কোন এককটির সাহায্যে তরঙ্গদৈর্ঘ্য মাপা হয়? [RRB GROUP-D]

    (a) মিটার (m) (b) অ্যাংস্ট্রম (Å) (c) পার-সেক (d) ফার্মি (F)
  5. ফার্মি (F) এককের সাহায্যে মাপা হয়- [RRB NTPC]

    (a) রাস্তার দূরত্ব (b) সমুদ্রের গভীরতা (c) পরমাণুর নিউক্লিয়াসের ব্যাসার্ধ (d) দুটি নক্ষত্রের মধ্যবর্তী দূরত্ব
  6. নীচের কোন রাশিটির কোনো একক নেই? [RRB NTPC]

    (a) আপেক্ষিক তাপ (b) আপেক্ষিক গুরুত্ব (c) রোধ (d) আপেক্ষিক রোধ
  7. নীচের কোন রাশিটি স্কেলার রাশি? [RRB JE]

    (a) বল (b) টর্ক (c) কার্য (d) ত্বরণ
  8. নীচের কোনটি স্কেলার রাশি নয়? [RRB GROUP-D]

    (a) কার্য (b) তড়িৎক্ষেত্রের প্রাবল্য (c) দ্রুতি (d) শক্তি
  9. নীচের কোন রাশি দুটির মাত্রা সমান হয়? [RRB ALP & TEC]

    (a) বলের ঘাত ও ভরবেগ (b) ঘাত ও বল (c) তাপ ও স্থিতিস্থাপক গুণাঙ্ক (d) কার্য ও পীড়ন
    ব্যাখ্যা: বলের ঘাত = বল × সময় = [MLT⁻²] × [T] = [MLT⁻¹]। ভরবেগ = ভর × বেগ = [M] × [LT⁻¹] = [MLT⁻¹]।
  10. এক ব্যক্তি একটি বৃত্তাকার পথ পরিক্রমণ করলে তার সরণ এবং অতিক্রান্ত দূরত্বের অনুপাত হবে- [RRB ALP]

    (a) π / 2 (b) π (c) শূন্য (d) 2 / π
    ব্যাখ্যা: পূর্ণ পরিক্রমায় সরণ শূন্য হয়, তাই অনুপাতও শূন্য হয়।
  11. A ও B দুটি সমান ভেক্টর হলে, ওদের- [RRB NTPC]

    (a) মান সমান (b) দিক সমান (c) একই মান এবং দিক উভয়েই (d) মান সমান এবং একটি সাধারণ উৎস বিন্দু থাকবে
  12. নীচের কোনটি স্কেলার রাশি নয়? [RRB NTPC]

    (a) কার্য (b) ক্ষমতা (c) ভরবেগ (d) তাপমাত্রা
  13. 1 আলোকবর্ষ নীচের কোনটির সমান? [RRB NTPC]

    (d) 9.46 x 10¹⁵ m (সঠিক মান 9.46 x 10¹⁵ m বা 9.46 x 10¹² km)
  14. বস্তুর ভর নিম্নোক্ত কোন রাশির দ্বারা সূচিত হয়? [RRB JE]

    (a) প্রযুক্ত বল/বেগ (b) বেগ/ত্বরণ (c) প্রযুক্ত বল/ত্বরণ (d) প্রযুক্ত বল/ভরবেগের বৃদ্ধি
    ব্যাখ্যা: নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী F = ma, সুতরাং m = F/a।
  15. একটি স্কেলার রাশির উদাহরণ- [RRB NTPC]

    (a) বেগ (b) বল (c) ভরবেগ (d) শক্তি
  16. এদের কোনটি দৈর্ঘ্যের একক নয়? [RRB ALP & TEC]

    (a) আলোকবর্ষ (b) মাইক্রন (c) AU (d) রেডিয়ান
    ব্যাখ্যা: রেডিয়ান কোণের একক।
  17. কোন রাশির একক ডাইন-সেকেন্ড- [RRB ALP & TEC]

    (a) বল (b) ভরবেগ (c) শক্তি (d) ক্ষমতা
    ব্যাখ্যা: ডাইন-সেকেন্ড হলো বলের ঘাতের CGS একক, যা ভরবেগের এককের সমান।
  18. আলোকবর্ষ কীসের একক? [RRB JE]

    (a) সময় (b) দূরত্ব (c) আলো (d) আলোর প্রাবল্য
  19. কিলো-ওয়াট আওয়ার কীসের একক? [RRB JE]

    (a) ভরবেগ (b) ক্ষমতা (c) বল (d) শক্তি
    ব্যাখ্যা: ক্ষমতা (kW) × সময় (hour) = শক্তি (kWh)।
  20. নীচের কোনটি স্কেলার রাশি? [RRB GROUP-D]

    (a) ভরবেগ (b) ভর (c) ওজন (d) বল
  21. কম্পাঙ্কের একক হল- [RRB ALP & TEC]

    (a) কেজি-মিটার (b) সেকেন্ড (c) হার্জ (d) সেমি/সেকেন্ড
  22. ক্ষমতার একক কী? [RRB GROUP-D]

    (a) হাফ লাইফ (b) ওয়াট (c) ভোল্ট (d) জুল
  23. নিম্নলিখিত রাশিগুলির মধ্যে ভেক্টর রাশিটি হল- [RRB GROUP-D]

    (a) তাপ (b) কৌণিক ভরবেগ (c) সময় (d) কার্য
  24. C.G.S পদ্ধতিতে আয়তনের একক কী? [RRB CPO]

    (a) cm² (b) cm³ (c) km (d) m
  25. S. I পদ্ধতিতে মোট একক হল- [RRB NTPC]

    (a) তিনটি মূল একক এবং একটি সহায়ক একক (b) সাতটি মূল একক এবং দুটি সহায়ক একক (c) পাঁচটি মূল একক এবং একটি সহায়ক একক (d) সাতটি মূল একক এবং সাতটি সহায়ক একক