অধ্যায়: বাস্তুতন্ত্র (Ecosystem)

দিন/রাত

CLASS NO: 02

ভূমিকা: ইকোলজি ও বাস্তুতন্ত্র

১. বাস্তুতন্ত্রের উপাদান (Components of Ecosystem)

বাস্তুতন্ত্রের উপাদানগুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়:

(ক) জড় উপাদান (Abiotic Components)

পরিবেশের সমস্ত প্রাণহীন উপাদান।

  1. ভৌত উপাদান (Physical Factors): যেমন - সূর্যালোক, তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ ইত্যাদি। (আলো মানবদেহের ত্বকে মেলানিন উৎপাদন নিয়ন্ত্রণ করে)।
  2. অজৈব উপাদান (Inorganic Substances): যেমন - জল (H₂O), অক্সিজেন (O₂), কার্বন ডাইঅক্সাইড (CO₂), নাইট্রোজেন, ফসফরাস, কপার (Cu, একটি মাইক্রো পরিপোষক), অক্সিজেন (O₂, একটি ম্যাক্রো পরিপোষক)।
  3. জৈব উপাদান (Organic Substances): যেমন - কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, হিউমাস ইত্যাদি। এগুলি মৃত জীবদেহ থেকে সৃষ্টি হয়।

(খ) সজীব উপাদান (Biotic Components)

বাস্তুতন্ত্রের সমস্ত জীবন্ত উপাদান।

  1. উৎপাদক (Producer):
    • এরা স্বভোজী (Autotrophs), যারা সালোকসংশ্লেষের মাধ্যমে খাদ্য তৈরি করে। খাদ্যশৃঙ্খলের সূচনা এদের দ্বারাই হয়।
    • উদাহরণ: সমস্ত সবুজ উদ্ভিদ, ফাইটোপ্ল্যাঙ্কটন (জলজ বাস্তুতন্ত্রের উৎপাদক)।
  2. খাদক (Consumer):
    • এরা পরভোজী (Heterotrophs) এবং খাদ্যের জন্য উৎপাদকের উপর নির্ভরশীল।
    • প্রথম শ্রেণির খাদক (Primary Consumers): এরা সরাসরি উৎপাদককে খায়। এদের তৃণভোজী বা শাকাশী (Herbivores) বলে। উদাহরণ: পতঙ্গ, গবাদি পশু, ছাগল, হরিণ, খরগোশ, জুপ্ল্যাঙ্কটন।
    • দ্বিতীয় শ্রেণির খাদক (Secondary/Gouono Consumers): এরা প্রথম শ্রেণির খাদকদের খায়। এরা মাংসাশী হয়। উদাহরণ: ব্যাঙ (পতঙ্গ খায়), শিয়াল, ছোট মাছ।
    • প্রগৌণ বা তৃতীয় শ্রেণির খাদক (Tertiary Consumers): এরা দ্বিতীয় শ্রেণির খাদকদের খায়। উদাহরণ: সাপ (ব্যাঙ খায়), বাঘ (হরিণ বা শিয়াল খায়, তাই বাঘ দ্বিতীয় বা তৃতীয় শ্রেণির খাদক হতে পারে)।
    • সর্বভুক (Omnivores): এরা উদ্ভিদ ও প্রাণী উভয়কেই খায়। উদাহরণ: মানুষ, ভালুক।
  3. বিয়োজক (Decomposer):
    • এরা মৃতজীবী (Saprotrophs)। এরা মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহকে ভেঙে সরল অজৈব উপাদানে পরিণত করে পরিবেশে ফিরিয়ে দেয়।
    • উদাহরণ: ব্যাকটেরিয়া ও ছত্রাক

উদ্ভিদ ও প্রাণীজগত: কোনো নির্দিষ্ট অঞ্চলের সমগ্র উদ্ভিদকূলকে ফ্লোরা (Flora) এবং প্রাণীকূলকে ফনা (Fauna) বলা হয়।

২. বাস্তুতন্ত্রের কার্যকারিতা (Functions of Ecosystem)

ক) খাদ্যশৃঙ্খল ও খাদ্যজাল (Food Chain and Food Web)

খ) শক্তিপ্রবাহ (Energy Flow)

গ) ইকোলজিক্যাল পিরামিড (Ecological Pyramid)

৩. পপুলেশন ইকোলজি (Population Ecology)

৪. পরিবেশ ও বাস্তুতন্ত্র সম্পর্কিত বিষয়