অধ্যায়: প্রাণী হরমোন ও অন্তঃক্ষরা গ্রন্থি

দিন/রাত

CLASS NO: 02

ভূমিকা: হরমোন কী?

হরমোন হল এক প্রকার জৈব-রাসায়নিক পদার্থ যা জীবদেহের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে রক্ত বা লসিকার মাধ্যমে বাহিত হয়ে দূরবর্তী কোনো নির্দিষ্ট অঙ্গ বা কোশগুচ্ছের (Target Organ/Cell) শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে। কাজের শেষে এটি ধ্বংস হয়ে যায়। হরমোনকে রাসায়নিক সমন্বয়কারী (Chemical Coordinator) বা রাসায়নিক দূত (Chemical Messenger) বলা হয়।

হরমোনের বৈশিষ্ট্য (Characteristics of Animal Hormones)

  1. উৎস: অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হয়।
  2. পরিবহন: রক্তের মাধ্যমে বাহিত হয়।
  3. কাজ: নির্দিষ্ট লক্ষ্য কোশের উপর কাজ করে। এর ক্রিয়া ধীরগতিসম্পন্ন কিন্তু সুদূরপ্রসারী।
  4. পরিণতি: ক্রিয়ার পর ধ্বংস হয়ে যায়, তাই দেহে সঞ্চিত থাকে না।
  5. রাসায়নিক প্রকৃতি: প্রোটিন, স্টেরয়েড বা অ্যামাইনো অ্যাসিড জাতীয় হতে পারে।

গ্রন্থি (Gland) এবং তার প্রকারভেদ

  1. বহিঃক্ষরা গ্রন্থি (Exocrine Gland): এই গ্রন্থিগুলির নিজস্ব নালী থাকে। উদাহরণ: লালাগ্রন্থি, যকৃৎ, অশ্রুগ্রন্থি, ঘর্মগ্রন্থি।
  2. অন্তঃক্ষরা গ্রন্থি (Endocrine Gland): এই গ্রন্থিগুলি নালীবিহীন। হরমোন সরাসরি রক্তে মিশে যায়। উদাহরণ: পিটুইটারি, থাইরয়েড, অ্যাড্রিনাল গ্রন্থি।
  3. মিশ্র গ্রন্থি (Mixed Gland): এই গ্রন্থিগুলি অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা—উভয় প্রকার কাজই করে। উদাহরণ: অগ্ন্যাশয়, শুক্রাশয়, ডিম্বাশয়।

মানবদেহের প্রধান অন্তঃক্ষরা গ্রন্থি ও তাদের হরমোন

১. হাইপোথ্যালামাস (Hypothalamus)

২. পিটুইটারি গ্রন্থি (Pituitary Gland)

অংশ হরমোন প্রধান কাজ ও সম্পর্কিত রোগ
অগ্র পিটুইটারি STH/GH (গ্রোথ হরমোন) দেহের স্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। কম ক্ষরণে বামনত্ব (Dwarfism) এবং অধিক ক্ষরণে শৈশবে অতিকায়ত্ব (Gigantism) ও প্রাপ্তবয়স্কদের অ্যাক্রোমেগালি (Acromegaly) হয়।
TSH (থাইরয়েড স্টিমুলেটিং হরমোন) থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে থাইরক্সিন ক্ষরণে সাহায্য করে।
ACTH (অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন) অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অংশকে উদ্দীপিত করে।
GTH (FSH, LH, LTH) জনন গ্রন্থির কাজ নিয়ন্ত্রণ করে। LH ডিম্বাণু নিঃসরণে (Ovulation) সাহায্য করে। LTH বা প্রোল্যাকটিন স্তনদুগ্ধ উৎপাদনে সাহায্য করে।
পশ্চাৎ পিটুইটারি ADH (অ্যান্টিডাইইউরেটিক হরমোন) বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ বাড়িয়ে মূত্রের পরিমাণ কমায়। কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিডাস (বহুমূত্র) রোগ হয়।
অক্সিটোসিন প্রসবকালে জরায়ুর সংকোচন ঘটায় এবং দুগ্ধ নিঃসরণে সাহায্য করে।

৩. থাইরয়েড গ্রন্থি (Thyroid Gland)

৪. অ্যাড্রিনাল গ্রন্থি (Adrenal Gland)

৫. অগ্ন্যাশয় (Pancreas)

৬. জনন গ্রন্থি (Gonads)

হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ (Feedback Control of Hormones)

দেহে হরমোনের মাত্রা সঠিক রাখতে একটি স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা কাজ করে, যাকে ফিডব্যাক নিয়ন্ত্রণ বলে।